শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবার বড় সাফল্য পেল চাঁচল থানার পুলিশ।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৫:১৪ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

মালদাঃ-আবার বড় সাফল্য পেল চাঁচল থানার পুলিশ।ডাকাতির আগেই ছক বানচাল। পুলিশ জালে সশস্ত্র পাঁচ কুখ্যাত ডাকাত।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে।এদিন ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,ধৃতরা হলো কাওসার আলি (৫৭) ডাব্বু সবজি(৫০) নাসিম শেখ (৩২) সাহেব আলি (৩০) রিয়াজউদ্দিন (৩০) এদের বাড়ি মালদহের ইংলিশ বাজার, চাঁচল ও মানিকচক এলাকায়। ধৃতদের থেকে বেশ কিছু ধারালো অস্ত্র সহ লঙ্কার গুঁড়ো উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায় যে সোমবার রাতে চাচল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল কদলার মাঠ গ্রেফতার করে। ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে জোড় হয়েছিল বলে অনুমান। খবর পাওয়া মাত্রই চাচল থানার পুলিশ ৫ জন ডাকাতকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তল্লাশিতে তাদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র লঙ্কার গুঁড়ো উদ্ধার করে নিয়ে আসে চাঁচল থানায়। মঙ্গলবার তাদের কে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।