বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬   আষাঢ় ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্র।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১২ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৫:১২ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

মালদা,:-গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্র।ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার দামাইপুর গ্রামে। শোকাহত পরিবারের পাশে এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্স। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ছাত্রের নাম আব্দুল রহমান(১৬)বাড়ি জালালপুর গ্রাম পঞ্চায়েতের দামাইপুর এলাকায়।সে গোবিন্দপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র।পরিবারের লোকদের কাছ থেকে জানা যায় যে, রবিবার সন্ধ্যা পর্যন্ত সমস্ত কিছু ঠিকই ছিল তাই বন্ধুদের সাথে আড্ডা মেরে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েন। তার শোবার ঘর থেকে দীর্ঘক্ষণ কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির পরিজনদের সন্দেহ হয়।এরপরই দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই স্কুল পড়ুয়া। খবর দেওয়া হয় চাঁচল থানা চাঁচল থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠান।তবে কি কারণে আত্মহত্যা তা পুলিশ তদন্ত শুরু করেছে।