বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬   আষাঢ় ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা ও হাসপাতালে রোগী  পরিজনদের  ২ টাকায় মাংস ভাত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২২ মে ২০২১ শনিবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ২২ মে ২০২১ শনিবার

মালদা মেডিকেল  কলেজ ও হাসপাতালে রোগী এবং তাদের পরিবার পরিজনদের জন্য মাত্র ২ টাকায় মাংস ভাত পাপড় ভাজা রাতের আহারের ব্যবস্থা করল শুক্রবার সন্ধ্যায়।  নতুন আলো  ও বিদ্রোহী  ক্লাব। যেহেতু এখন আংশিক লকডাউন চলছে।  হোটেল দোকান সব বন্ধ। রোগীদের পরিজনেরা কোথাও খাওয়ার পাবেন না। সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে আসা রোগীর পরিজনদের। তাদের কথাভেবে এদিন রাতের আহারের ব্যবস্থা করা হয়। মালদা মেডিকেল কলেজের  হাসপাতালের জরুরী বিভাগের সামনে এদিন ২ টাকার বিনিময়ে মাংস ভাত পাপড় ভাজা খাবারের প্যাকেট বিলি করা হয়। স্বেচ্ছাসেবীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী এবং তাদের পরিবার পরিজনেরা।