বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬   আষাঢ় ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কোচবিহারের শীতলকুচিতে সাধারণ ভোটারের মৃত্যুর প্রতিবাদে মিছিল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১১ এপ্রিল ২০২১ রোববার | আপডেট: ০৩:৫৩ পিএম, ১১ এপ্রিল ২০২১ রোববার

অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ গতকাল কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন সাধারন ভোটারের মৃত্যুর প্রতিবাদে রবিবার পূর্ব মেদিনীপুরের মেছেদায় মিছিল করল এসইউসিআই(সি) দল ৷ দলের পক্ষ থেকে শতাধিক কর্মী সমর্থকরা মেছেদার বাজার,স্টেশন সহ শহর জুড়ে মিছিল করা হয়। ঐ ঘটনার প্রতিবাদ জানায় দলের কর্মী সমর্থকরা৷ এসইউসিআই কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য প্রণব মাইতি বলেন, কোচবিহারের শীতলকুচিতে যে চারজন সাধারণ ভোটার সিআরপিএফের গুলিতে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এর পাশাপাশি তিনি বলেন,যে চারজন মারা গিয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।