সিউড়িতে ইলেকট্রিক পোলে বাসের ধাক্কা, আহত ১০
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫২ এএম, ১ মার্চ ২০২১ সোমবার | আপডেট: ০৮:৫২ এএম, ১ মার্চ ২০২১ সোমবার
বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীতে একটি ইলেকট্রিক খুঁটিতে বাসের ধাক্কা। ঘটনায় আহত প্রায় ১০জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে সিউড়ির রবীন্দ্রপল্লীর সিউড়ি - দুবরাজপুর রোডে । স্থানীয় সূত্রে জানা গেছে সিউড়ি থেকে দুবরাজপুর অভিমুখে একটি যাত্রীবোঝাই বাস যাচ্ছিল। রবীন্দ্রপল্লী কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সাথে ধাক্কা লাগে বাসটির। বাসটি বলেরো গাড়িকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ঘটনায় জখম হন প্রায় 10 জন বাস যাত্রী। তড়িঘড়ি ওইসব যখম যাত্রীদের সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। ঘটনায় বাস ও বুলেরো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
