মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তালা ভেঙে দুঃসাহসিক ডাকাতি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার | আপডেট: ০১:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমতৌড়ির রায় মার্কেট কমপ্লেক্স এর ঘটনা। জানা গেছে বিয়ের মরসুম থাকায় বিপুল পরিমাণ গহনা স্টক ছিল দোকানে। রাতের অন্ধকারে দোকানের শাটার ও 10 টা তালা ভেঙে দোকানে ঢোকে এবং দুঃসাহসিক ভাবে সোনা ও রুপোর গহনা চুরি করে । ভোরবেলা ঘটনা নজরে আসে পার্শ্ববর্তী দোকানদার দের, ফোন করে জানায় দোকানের মালিক কে, দোকানের মালিক এসে দেখে শাটার সহ দশটা তালা ভেঙ্গে চুরি গেছে দোকানের সমস্ত গহনা সামগ্রী। খবর দেওয়া হয় তমলুক থানায়। অভিযোগ, দীর্ঘক্ষণ পর আসে পুলিশ। দোকানের মধ্যে সিসিটিভি থাকলেও দোকানের কাজের জন্য তা ছিল বন্ধ । মার্কেট জুড়ে মার্কেট কর্তৃপক্ষ তরফ থেকে যে সিসিটিভি রয়েছে তার মধ্যে একটি ভেঙেছে বলে অভিযোগ, বাকি সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হলদিয়া-মেচেদা 41 নম্বর জাতীয় সড়ক থেকে ঢিলছোড়া দূরত্বে এরকম জনবহুল মার্কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং নিরাপত্তাহীনতায় ভুগছে পার্শ্ববর্তী দোকানদারেরা।