সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বছরের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে!

বিনোদন ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৭:১১ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৭:১১ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ধারণা করা হচ্ছে এ বছরের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান হবে ইশা আম্বানির। এটা আম্বানি পরিবারের বিয়ের পরিকল্পনার দিকে তাকালেই বোঝা যায়। তার উপর ভারতের ধনকুবের খ্যাত মুকেশ আম্বানির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আর এমনটাইতো স্বাভাবিক। তার ছেলের বিয়েও এমন ব্যয়বহুল হয়েছিল। মেয়ের বিয়েতেও সেই ধারাবাহিকতা থাকতে হবে।
আগামী ১২ ডিসেম্বর মুকেশ আম্বানি ও নিতা আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানির বিয়ে শিল্পপতি অজয় পিরামলের পুত্র আনন্দ পিরামলের সঙ্গে। গত মাসে ইশা ও আনন্দের বাগদান সম্পন্ন হয় ইতালির লেক কমোতে। যেখানে একঝাঁক বলিউড তারকা উপস্থিতি ও পারফরমেন্স ছিল।
ভারতের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং আনন্দের পিতা অজয় পিরামল পিরামাল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান। তাদের উভয়ের ছেলে ও মেয়ের বিয়ে হচ্ছে পারিবারিক পছন্দে।তবে বর ও কণের সম্মতিও থাকছেই।