সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দিল্লির কৃষক আন্দোলনে প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে প্রচার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রোববার | আপডেট: ০৮:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রোববার

নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল এবং দিল্লির কৃষক আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে আন্দোলন ভাঙার চক্রান্তের বিরুদ্ধে তমলুকের হাসপাতাল মোড় ও কলাতলা বাজারে বিক্ষোভ ও প্রচার সভা করল এস ইউ সি আই (কমিউনিস্ট) দল। পথসভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রনব মাইতি, জেলা কমিটির সদস্য মানিক মাইতি, শিক্ষক তপন জানা,শিক্ষক সুমিত রাউত,শম্ভু মান্না প্রমূখ। দলের পক্ষে জ্ঞানানন্দ রায় বলেন, দিল্লির সংগ্রামী কৃষক আন্দোলন ভাঙার জন্য পুলিশ-বিজেপি-আর এস এস যৌথ ভাবে যে সন্ত্রাস চালাচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে কৃষি আইন বাতিল করা হোক। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।