সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

হলদিয়া পৌরসভার চেয়ারম্যান পদ ত্যাগ করলেন শ্যামল আদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার | আপডেট: ০৯:১১ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

শ্রীকৃষ্ণ মাইতি, হলদিয়াঃ ফের ধাক্কা খেল তৃণমূল। এ বার পদত্যাগ করলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক।  শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। শুভেন্দু তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যাওয়ার পর থেকে তাঁকে নিয়েও জল্পনা চলছিল। শুক্রবার দুপুর ২টো নাগাদ ইস্তফাপত্রটি হলদিয়া মহকুমা শাসক ও পুরসভার সিইও-র কাছে জমা দিয়েছেন।
শ্যামল তৃণমূল ছাড়ছেন কি না, সে ব্যাপারে এখনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।

শুভেন্দু দল বদলে গেরুয়া শিবিরে চলে যাওয়ার পর থেকেই শ্যামল একা হয়ে পড়েন। বরং একসময় শুভেন্দু যাঁদের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, সেই দেবপ্রসাদ মণ্ডল ও তাঁর অনুগামীরাই এখন হলদিয়ায় নতুন করে ক্ষমতার শীর্ষে চলে এসেছেন। তার মধ্যেই সম্প্রতি টাউনশিপে তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠকে শ্যামলের উপর হামলা হয়। তার পর থেকেই তাঁর পদত্যাগ ঘিরে জল্পনা শুরু হয়।