সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ছাত্র-যুবকরা অসহায় মানুষের পাশে দাঁড়ালো

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার | আপডেট: ০৩:২৬ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার

নিজস্ব সংবাদদাতা, কাঁথিঃ ছাত্র, যুবক একত্রিত হয়ে  রবিবার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে। জানাগেছে কিছু বিকলাঙ্গ দের কম্বল ও খাবারের ব্যবস্থা করে এই ছাত্র,যুবকরা।এই দিন ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের, বিকলাঙ্গ শিশুদের হাতে এক বেলার খাবার তুলে দেওয়া হয়।
অনিমেষ দাস সহ কয়েক জন ছাত্র, যুবক খুব উৎসাহের সঙ্গে এগিয়ে আসে, এই কাজ করতে। অনিমেষ দাস ও সোহরাদ আলি জানিয়েছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে খুব ভালো লাগছে। আগামী দিনে  আরো তাদের সাহায্য সহযোগিতা করবো।এর পাশাপাশি সকাল মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। ছাত্র যুবকদের এই কাজ কর্ম দেখে বহু মানুষ কুর্নিশ জানিয়েছেন।