নববর্ষের আনন্দে মেতে উঠলেন হোমের আবাসিকরা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৫ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার | আপডেট: ০৯:২৫ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার
শ্রীকৃষ্ণ মাইতি, কাঁথি : শুভ নববর্ষের ভয়াবহ দুর্বিষহ রোগ করোনার হাত থেকে আমরা গত বছর কাটিয়েছি।ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে আপামর দেশবাসী বা বিশ্ববাসী এবং ছোট ছোট শিশুরা তাদের সমস্ত আনন্দ ত্যাগ করে একটি বছর কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে দিনযাপন করেছে।শুভ নববর্ষ কে স্বাগত জানিয়ে দেশবাসী তথা ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাউসি অন্তর্দয় অনাথ আশ্রম এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উদযাপিত করল। সবার মধ্যে একটা ভাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া।কচি কচি শিশুরা আজ তাদের নিত্য গান আবৃত্তির মধ্য দিয়ে এক উদ্ভাবনী শক্তিকে নতুন বছরের স্বাগত জানালো। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা শাসক আদিত্য মোহন হিরানি, ভগবানপুর 2 নম্বর ব্লকের বিডিও জয়দেব মণ্ডল ,দায়বদ্ধ সংস্থার পক্ষ থেকে প্রবীর ভট্টাচার্য, সমর্পিতা র পক্ষে বিশ্বরূপা ভাদুড়ী, কলিকাতার মেডিকেল কলেজের গাইনি বিভাগের কর্মকর্তা পার্থ মুখার্জী প্রমূখ।
