সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

১১ বছর পর ফিরছে স্পাইস গার্লস!

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

 

ফ্রেন্ডশিপ নেভার এন্ড’ গান গেয়ে একসময়ে স্টেজ মাতিয়ে সারাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন তারা। কিন্তু দুঃখজনক হলেও সত্য,নিজেদের সংগীত জীবনে তাদের গানের কথাগুলোর প্রতিফলন খুব একটা ঘটেনি।

আবেগ তাড়িত কণ্ঠ এবং মঞ্চে গ্ল্যামারাস উপস্থাপনা এক সময় তাদের পরিণত করেছিল সবচেয়ে আবেদনময়ী অল গার্লস ব্যান্ড দল হিসেবে। কিন্তু হঠাৎ করেই ভেঙ্গে ‍যায় তাদের দলটি।হারিয়ে যায় বিনোদন জগত থেকে। বলা হচ্ছে এক সময়ের সাড়া জাগানো ব্যান্ড দল ’স্পাইস গার্লস’ এর কথা।

তবে ১১ বছর পর তারা আবারো ফিরছেন তাদের গানের দল নিয়ে! আগামী বছর তাদের যাত্রার শুভসূচনা হতে যাচ্ছে যুক্তরাজ্যে ট্যুরের মধ্য দিয়ে।

আগামী বছরের জুনের ১ তারিখে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে আবারো ভক্তদের মাতাতে মঞ্চে উঠবেন স্পাইস গার্লস এর চার সদস্য মেলানি ব্রাউন, এমা বাটন, জেরি হর্নার, মেলানি চিশোম।  তবে স্পাইস গার্লস এর অন্যতম গ্লামারস সদস্য ভিক্টোরিয়া বেকহ্যাম এতে অংশ নেবেন না।

ম্যানচেস্টারের পর একে একে কভেন্ট্রি, সান্ডারল্যান্ড ও এডিনবার্গের পর লন্ডনের  বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে তাদের এই কামব্যাক ট্যুর।

এএস/ আরআই