সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ধার শোধ দিতে না পারায়, বেধড়ক মার! বেপাত্তা যুবক!

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৬:১৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

অভিজিৎ মন্ডল,ফরাক্কা:-২২ হাজার টাকা ধার নিয়েছিলেন ফরাক্কার এক যুবক। কিন্তু শোধ দিতে পারেননি। যার পরিণতি হল ভয়ংকর। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ওই যুবককে বেধরক মারধর করা হয়। সেই থেকেই বেপাত্তা তিনি। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই যুবককে।ফরাক্কার অর্জুনপুরের জামাইপাড়ার বাসিন্দা ওই যুবকের নাম সাদ্দাম শেখ। তাঁর বয়স ৩০। পেশায় মুরগির ব্যবসায়ী।সূত্রের খবর  অর্জুনপুরের শিবনগরের আনোয়ার শেখের থেকে ২২ হাজার টাকা ধার নিয়েছিলেন সাদ্দাম। ভেবেছিলেন ঠিক সময়ে টাকা ফিরিয়ে দেবে। কিন্তু টাকা ফেরাননি সাদ্দাম।  ফলে ২২ হাজার টাকা সুদে আসলে বেড়ে হয় ২ লক্ষ। পরিবার সূত্রে খবর, সোমবার বিকেলে ওই টাকার দাবিতে আনোয়ার ও তাঁর দলবল সাদ্দামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি সাদ্দাম।এরপরই পুলিশের দ্বারস্থ হয় সাদ্দামের পরিবার। তাঁদের অভিযোগ, খলসি গঙ্গার চড়ে সাদ্দামকে বেঁধে রেখে বেধড়ক মারধর করে আনোয়ারের দলবল। এরপর খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয় দেহ। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ১ অভিযুক্তকে আটক করেছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের খোঁজ চালানোর পাশাপাশি, সাদ্দামের হদিশ পাওয়ার চেষ্টা করছে ফরাক্কা থানার পুলিশ।