বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন সিইসি
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৫০ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিধি অনুযায়ী জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতার এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বিটিভি থেকে এ ভাষণ প্রচার করতে পারবে বেসরকারি টেলিভিশন ও রেডিও।
জাহো/এফসি
