সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিজেপির কেন্দ্রীয় নেতার নিরাপত্তারক্ষীদের সাথে তৃণমূলের সংঘর্ষ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৯ এএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৯:২৯ এএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার

বিশ্বজিত মন্ডল, হুগলীঃ বিজেপির কেন্দ্রীয় নেতার নিরাপত্তারক্ষীদের মারে শ্রীরামপুরে আহত ১৫ জন তৃণমূল কর্মী।রবিবার শ্রীরামপুর ১৭ নম্বর ওয়ার্ডে রাস্তা খারাপ নিয়ে মিটিং করছিলেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক সহ অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা।তখন গাড়ি নিয়ে সেখানে আসে বিজেপির কেন্দ্রীয় নেতা কবীর শঙ্কর বোস।বিজেপি নেতার গাড়ি আটকে যেতে তার নিরাপত্তারক্ষীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ।অবশ্য বিজেপি অভিযোগ করে তৃণমূল তাদের কেন্দ্রীয় নেতার গাড়ি ভাঙচুর করেছে।বিজেপি জানায় বিজেপি নেতা কবির শঙ্কর বোস ওই এলাকার একটি ফ্ল্যাটের বাসিন্দা।সে যখন ফিরছিল তখন তার গাড়ি ঘিরে হামলা চালায় তৃণমূল।তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে শ্রীরামপুরে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী।অবিলম্বে বিজেপি নেতা কবীর শঙ্কর বোসকে গ্রেফতার করার দাবিতে কল্যাণ ব্যানার্জীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তৃণমূল।