দিল্লির কৃষকদের এ আই কে কে এম এস এর সংগ্ৰামী অভিনন্দন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৮:২৬ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
নিজস্ব সংবাদদাতাঃ পূর্বমেদিনীপুরের ময়নাতে কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক ও কৃষি স্বার্থ বিরোধী কৃষি আইন-২০২০ প্রতিরোধে দিল্লীর, রাজপথে লক্ষ লক্ষ কৃষক আন্দোলনে সামিল। কেন্দ্রের বিজেপি সরকার আন্দোলনকারী কৃষকদের ওপর নির্মম পুলিশি আক্রমণ নামিয়ে আনছে। এবং আন্দোলন কে কালিমালিপ্ত করারও চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে এবং দিল্লীর পুলিশি আক্রমণ কে উপেক্ষা করে বীরত্বপূর্ণ আন্দোলনকারী লাইক এ আই কে কে এম এস এর উদ্যোগে সম্মিলিত আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে মিছিল। এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের, ময়না লোকাল কমিটি। মল্লিক মোড় থেকে ময়না বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিলে নেতৃত্ব দেন বিবেক রায়, পরিমল পাত্র প্রমুখ। এস ইউ সি আই কমিউনিস্ট দলের দাবি,অবিলম্বে কৃষিআইন প্রত্যাহার করতে হবে।
