সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মহান দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলস জন্ম বার্ষিকী পালন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার | আপডেট: ০৬:৪২ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার

অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ মহান দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলস-এর আজ ২০০ তম জন্ম দিবস। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের উদ্যোগে তমলুকে পৌরসভার সামনে এবং দলীয় অফিসে এঙ্গেলসের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন দলের নেতৃত্ব প্রণব মাইতি, মানিক মাইতি, জ্ঞানানন্দ রায়, তপন জানা প্রমূখ।
 বিকেলে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, নিমতৌড়ী,নোনাকুড়ি সহ নানান জায়গায় দলীয় অফিসে সমবেত হয়ে,সভা শোনেন দলের কর্মী সমর্থকরা।