সাত সকলে অবরুদ্ধ ৪১ নং জাতীয় সড়ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২০ এএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১১:২০ এএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
শ্রীকৃষ্ণ মাইতি, পূর্ব মেদিনীপুর : কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দেশজুড়ে ধর্মঘট ডেকেছে শ্রমিক সংগঠনগুলি। তারই জেরে এদিন সকাল থেকেই পথে নেমে পড়ল এসইউসিআই তমলুক শাখার সদস্যরা।এদিন সকাল সাড়ে ৬টা থেকেই ৪১নং জাতীয় সড়কের নিমতৌড়িতে পথ অবরোধ করেন তাঁরা। এই অবরোধের জেরে সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে বহু গাড়ি।
এসইউসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র সরকার যেভাবে নীতিহীন পদক্ষেপ নিচ্ছে তার বিরুদ্ধে এই আন্দোলন চলবে। আজ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় একই ভাবে তাঁরা বনধ চালিয়ে যাবেন বলে জনিয়েছেন তাঁরা।
