সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জঙ্গল মহল কাপ ২০২০বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার | আপডেট: ০৯:৪১ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

বীরভূম জেলায় জঙ্গল মহল কাপ --২০২০ শুরু আগামী ২৩ শে নভেম্বর

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম:-শান্তির পথে, পুলিশের সাথে--হ্যা, পুলিশ সেই শান্তির বার্তা নিয়ে তথা জনসংযোগ বাড়িয়ে তুলতে শুরু হয়েছে জঙ্গল মহল কাপ রাজ্য ব্যাপী। আগামী ২৩ নভেম্বর বীরভূম জেলা পুলিশের উদ্যোগে থানায় থানায় এলাকার ক্রীড়াপ্রেমিদের নিয়ে জেলা ব্যাপী একযোগে শুরু হবে জঙ্গল মহল কাপ -- ২০২০ । পুরুষ মহিলা উভয়ের জন্য চারটি ইভেন্ট থাকছে, যার মধ্যে ফুটবল, কাবাডি,তিরন্দাজি এবং আদিবাসী নৃত্য। উক্ত অনুষ্ঠান উপলক্ষে বীরভূম জেলা পুলিশের সৌজন্যে থানার বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে ব্যানার এমনি চিত্র দেখা যায় লোকপুর থানা এলাকায়।