মাতৃভূমি তে ফিরলো অসমের বীর সন্তান হরধন রায়ের মৃতদেহ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৬ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার | আপডেট: ১১:০৬ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
জ্যোতির্ময় ভৌমিক , বঙাইগাঁও অসম :-মাতৃভুমি তে অসমের বীর সেনা জওয়ান হরধন চন্দ্র রায়ের মৃতদেহ ।বায়ু সেনার বিশেষ বিমানে করে নিয়ে আসা হয় শহীদ জওয়ানের মৃতদেহ ।বরঝার বিমান বন্দর থেকে সরাসরি বীর জওয়ানের মৃতদেহ নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মহানগরীর বশিষ্ঠ স্তিথ সেনাবাহিনীর বেচ হাসপাতাল এ ।সেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন অসমের মুখ্যমন্ত্রী সৰ্বানন্দ সোনোয়াল ।এরপর মুখ্যমন্ত্রী শহীদ হরধন চন্দ্র রায়ের পরিবার দের এককালীন ২০ লক্ষ্য টাকা সাহায্য ঘোষণাকরেন। উলেখ্য কাশ্মীরের উরিতে পাকিস্তানি সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ এ প্রাণ হারিয়েছিলেন অসম বীর জোয়ান ।অসমের ধুবরী বিলাসীপাড়া বাসভবনে এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয় আজ ।
