মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিধ্বংসী আগুনে পুড়ে বশীভূত ৬ টি দোকান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার | আপডেট: ১২:২৭ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

আজ আলোর দীপাবলি কিন্তু আগুনে তেজে অন্ধকারের ছোঁয়া পাঁশকুড়ার চাঁপাডালির একসাথে ৬ টি দোকান। ভোররাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি দোকান,আরো তিনটি দোকান আগুনের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা যায়। পাঁশকুড়া থানার চাঁপাডালি বাজারের উপর মোটরসাইকেল রিপেয়ারিং দোকান, সিমেন্ট ইমারতী দোকান, সহ দোকানে আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলেই পাঁশকুড়া থানা ও দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে। ১০ টি বাইক সহ  কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন পাঁশকুড়া থানার ওসি অজয়  মিশ্র ও পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র।ইতিমধ্যেই পাঁশকুড়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।