সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মহৎ কর্ম, নিজেদের চুল কেটে দান করল ক্যান্সারজয়ী মানুষদের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২২ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার | আপডেট: ১০:২২ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

আব্দুল হাই, বাঁকুড়াঃ - ক্যান্সার রোগের চিকিৎসার পরে অনেক মহিলাই হারিয়ে ফেলেন তাদের কেশ। লম্বা কেশ মহিলাদের সৌন্দর্য সৃষ্টি করে কিন্তু চিকিৎসার পর যখন চুল হারিয়ে ফেলেন সেই সময় মহিলার তখন শারীরিক সৌন্দর্য কিছুটা ম্লান হয়ে যায়। সে কারণে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে সেই মহিলা। কেবলমাত্র সে কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল ক্যান্সারজয়ী মানুষদের নিজের চুল দান করার এবং তাদের সৌন্দর্য আবার ফিরিয়ে আনার বাঁকুড়া মল্লভূম প্রয়াস এর সক্রিয় সদস্য রিমা মোদকের।একই সাথে রিয়া মোদকের বোন শ্রেয়া মোদক এই মহৎ কর্মে নিজের চুল দান করল। বোনদের এই উচ্চ ভাবনাকে কুর্নিশ জানায় ।তাদের এই মহান উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।