বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দ্রুতগতিতে আসা ট্রেকার ধাক্কা মারলো এক বাইক আরোহীকে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০২:৩০ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার

শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক, পূর্ব মেদিনীপুরঃ  সকাল সাতটা সময় দ্রুতগতিতে আসা ট্রেকার। ধাক্কা মারলো এক বাইক আরোহীকে, গুরুতর জখম হয় বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ময়না রাজ্য সড়কের,চক চাঁদ পোতার ডাক্তারসুড়ায়।জানা গিয়েছে, ময়না থেকে তমলুক দিকে যাচ্ছিল ট্রেকারটি এবং বিপরীত দিক থেকে আসা বাইক আরোহী সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়।  পাশে থাকা খালে পড়ে যায় বাইক আরোহী। ঘটনা স্থলে গুরুতর যখম হয় বাইক আরোহী। স্থানীয় লোকজন এসে বাইক আরোহীকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে নন্দকুমার থানার পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে। ট্রেকারের চালক পলাতক।