মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

করোনা আবহে কাজ হারিয়ে সমস্যায় সফাই কর্মীরা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার | আপডেট: ০৭:০৯ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

মালদা: করোনা আবহে কাজ হারিয়ে সমস্যায় সফাই কর্মীরা। এই মর্মে এদিন মালদা টাউন হলের সামনে নর্থ বেঙ্গল বাশফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে আগামী সোমবার থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হলো। উল্লেখ্য, সম্প্রতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় নয় বছর ধরে কর্মরত 42 জন সাফাই কর্মী কে ছাঁটাই করা হয়েছে। এই মর্মে সাফাই কর্মীদের সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক এবং এমএসভিপিকে বারবার জানানো সত্ত্বেও পুনরায় তাদের কাজে নেওয়া হচ্ছে না ।ফলে সমস্যায় পড়েছেন সাফাই কর্মী এবং তাদের পরিবার। তাই আগামী সোমবার থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সাফাই কর্মীরা