সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয় সড়কে ট্রাক দুর্ঘটনায় মৃত দুই গবাদি পশু সহ দুজন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

শুক্রবার ভোরে  পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার হলদিয়া মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনায় মৃত্যু  হল  দুটি গবাদি পশু  সহ দুজনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবক ও দুটি জার্সি গরু‌র।
জানাগেছে, হলদিয়া মোড়ের কাছে তেল পাম্প থেকে একটি বালি বোঝাই ডাম্পার বের হচ্ছিলো মেছেদা যাওয়ার জন্য।অপরদিকে দেউলিয়ার দিক থেকে একটি ইনোভা গাড়ি তীব্র গতিতে এসে ধাক্কা মারে ডাম্পারে। ইনোভাতেই দুটি গরু চার পা বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো।ওই ইনোভাতেই থাকা চালক সহ দুই যুবক ও দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়। গাড়িটি সম্ভবত বর্ধমানের বলে অনুমান করা হচ্ছে।মৃতদের  পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ঘটনার তদন্ত  শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি ও মৃতদেহ গুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানিয়দের অভিযোগ,  জাতীয় সড়ক দিয়ে দিনের পর দিন এইভাবে গবাদি পশুদের বেঁধে দ্রুতগতিতে গাড়ি নিয়ে যাতায়াত করে থাকে। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। সেই ভাবে পুলিশি নজরদারি না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার কারনে মৃত্যুর ঘটনা ঘটছে।