সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার | আপডেট: ০৮:০৬ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

অভিজিৎ মন্ডল;ফরাক্কা:-গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এক গৃহবধূ, নাম প্রতিমা বসাক(৪০), ঘটনাটি ঘটেছে ফরাক্কা যোগেশ্বরপুর এলাকায়, পরিবার সূত্রের খবর আজকে দুপুরে ঘরে ঘুমাতে যাই গৃহবধূ, তারপর গৃহবধূর মেয়ে সন্ধ্যা দেওয়ার সময়  ঘরের দরজা বন্ধ দেখে,তারপর  সন্দেহ জাগে ওই গৃহবধূর স্বামী ও পরিবারের,পরে স্বামী ও পরিবারের তরফ থেকে ডাকাডাকি করলে কোনো সারা না পাওয়ায় বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলছে ওই মহিলা, তারপর পরিবারের চিৎকারে শুনে ছুটে আসে এলাকা বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে সেখানে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে, পরিবারের লোকজনের বক্তব্য কিছু দিন ধরে শারীরিক সমস্যায় ভুকছিলেন ওই মহিলা,সেই অসুস্থতার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করছেন ওই মহিলার স্বামী অর্জুন বসাক।