রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রাপ্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আত্ম বলিদান দিবস পালন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার | আপডেট: ০৭:১৫ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

মালদা: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আত্মবলিদান দিবস, সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন এবং  কৃষি বিলের প্রতিবাদে মালদা শহর জুড়ে সোচ্চার প্রতিবাদ মিছিলের আয়োজন করল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়ে ফোয়ারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সরদার বল্লভ ভাই প্যাটেল এবং ইন্দ্রাগান্ধির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরী, মানিকচকের বিধায়ক মুক্তাকিন আলাম, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, জেলার ১৫টি ব্লক থেকে আগত ব্লক সভাপতি এবং কংগ্রেস কর্মীরা।