শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মা তারার প্রতিষ্ঠা দিবস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার | আপডেট: ০৪:৩১ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

সৌগত মন্ডল,তারাপীঠ-বীরভূম: বীরভূমের তারাপীঠে শুক্লা চতুর্দশীতে শুক্রবার তারামায়ের আবির্ভাব তিথি উৎসব। ১৫৩ বছর পূর্বে বামাক্ষ্যাপা এই তারাপীঠেই তারা মায়ের সাধনায় সিদ্ধিলাভ পায়। আর তখন থেকেই তারাপীঠ শক্তিপীঠ তীর্থক্ষেত্র রূপে চিহ্নিত হয়েছে। বছরেই এই একটি দিনেই মাতারাকে মূল মন্দির থেকে বাইরে আনা হয়। স্থাপন করা হয় বিশ্রামমঞ্চে। সেখানেই সারাদিন ধরে চলে মায়ের নৈমিত্তিক স্নান, আরতী, পুজোপাঠ, উপাসনা। এই দিনটিতে মায়ের কাছে মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হয়না।সেই জন্য তারাপীঠের সেবায়েত সহ স্থানীয় মানুষজন আজ দিনের বেলায় এখানে অন্ন গ্রহণ করেন না, থাকেন উপবাসী। এই পূণ্য দিনটিকে ঘিরে বিগত বছরগুলিতে বহু ভক্ত সমাগম ঘটলেও এবার করোনা পরিস্থিতিতে ভক্তের সমাগম তুলনায় কম।