সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদায় যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০১ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার | আপডেট: ০৯:০১ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

হক জাফর ইমাম,মালদা:
এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সকালে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। ঘটনাটি ঘটেছে মালদা হবিবপুর থানার আইহো অঞ্চলের ছাতিয়ানগাছি এলাকায়। 
জানা গেছে মৃত যুবকের নাম কানাই হালদার। বয়স (২২)পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো শুক্রবার রাতেও নিজের ঘরে ঘুমিয়ে ছিল কানাই। শনিবার সকালে শোয়ার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। মৃত যুবকের দাদা মিঠুন হালদার জানান, তার ভাই খুব ভাল ছিল। কি কারণে ভাই এরকম ঘটনা ঘটালো তা তারা বুঝে উঠতে পারছেন না। এদিকে এই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা হবিপুর থানার পুলিশ।