মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দুবরাজপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু রাজনগরের ২ যুবকের

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৭:০৭ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

 

        বীরভূমের দুবরাজপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু রাজনগরের দুই যুবকের। জানা গেছে রাজনগরের চন্দ্রপুর থানার অন্তর্গত কুসমাশোল গ্রামের দুই যুবক সঞ্জয় দাস (২০) ও ঝন্টু দাস(১৯) বাইকে করে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে হেতমপুরের দিক থেকে দুবরাজপুরের দিকে আসছিল। নিরাময় মোড় থেকে হেতমপুর যাওয়ার রাস্তার মাঝামাঝি আসতেই উল্টো দিক থেকে আসা একটি পাথর ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। গুরুতরভাবে জখম হয় সঞ্জয় দাস ও ঝন্টু দাস। আশঙ্কাজনক অবস্থায় দুবরাজপুর থানার পুলিশ ওই দুই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং  চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। ডাম্পপারটির চালক ও খালাসি পলাতক।