সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কৃষি আইনের সমর্থনে বিজেপির পদযাত্রা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার | আপডেট: ০৯:৫৩ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

কৃষকদের স্বার্থে কৃষি আইনের সমর্থনে কৃষক সুরক্ষা পদযাত্রা বিজেপির পক্ষ থেকে সংঘটিত হয় ,একই সঙ্গে আমফানের বিভিন্ন দফা দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া  বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেয়া হয়।  p.w.d. মাঠ থেকে কয়েকশো বিজেপি কর্মী মিছিল করে বিডিও অফিসে এসে ডেপুটেশন জমা দেয়। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য  নবল   কিশোর মহারাজ, কেশাপাট মন্ডল সভাপতি গোপাল সাউ, হাউর মন্ডল সভাপতি সহদেব প্রামানিক, রাজ্য কমিটির সদস্য নিলাঞ্জন অধিকারী, জেলা নেতৃত্ব নীলাঞ্জন মান্ডি, জগদিশ প্রামানিক, প্রতীক পাখিরা সহ একাধিক নেতৃত্ব।এদিন বিডিও ধেনদুপ ভুটিয়ার  কাছে আমফান দুর্নিতী ও কেন্দ্রের কৃষিবিলের স্বপক্ষে ডেপুটেশন দেওয়া হয়।