সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

হাপানিয়ার রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৯:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

বেশ কিছুদিন ধরে সুতির হাপানিয়ার রাস্তার বেহাল দশা অব্যাহত রয়েছে। রাস্তা পিচ উঠে এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে, পিচ নেই বললেই চলে; কোথাও কোথাও বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তার অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে, এবড়ো খেবড়ো গর্তগুলো জলে ভরে যায় এবং কর্দমাক্ত হয়ে যায়। ফলে এলাকাবাসীদের যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়। বর্ষায় অনেক সময় রাস্তা জল জমে থাকায় গর্তগুলো দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হতে হয় বলে জানা গিয়েছে। তাই শীঘ্রই প্রশাসনিক তৎপরতায়  রাস্তাটি সংস্কার করার আর্জি স্থানীয়দের।