বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বস্ত্র ও পশু বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

শহীদ

শহীদ

নতুন পুরাতন বস্ত্র সহ পশু বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সদাইপুর থানা এলাকায়

আজ মহালয়া, সেই দিনটাকে সামনে রেখে প্রতি বছর অসহায় মানুষের পাশে দাঁড়াতে নতুন পুরাতন বস্ত্র সহ পশু বিতরণ করা হয় এবং আদিবাসী নৃত্য সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু করোনা আবহে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান কাটছাঁট করে শুধু নিয়মরক্ষা পালন করতে বস্ত্র ও পশুসম্পদ বিতরণ করা হয বক্রেশ্বর প্রকৃতি জনজাগরন ট্রাস্টের উদ্যোগে। প্রতিবছর মহালয়ার দিন সদাইপুর থানার কচুজোড় ফুটবল মাঠে সারাদিন ব্যাপী আদিবাসী নৃত্য পরিবেশন সহ চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, করোনা আবহে এবার অনুষ্ঠান বন্ধ থাকায় আগত ব্যাক্তিদের চোখে মুখে যেন করোনায় করুনের ছাপ।বক্রেশ্বর প্রকৃতি জনজাগরন ট্রাস্টের সম্পাদক তথা লোকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোজ কুমার বিশ্বাস একান্ত সাক্ষাৎকারে জানান মহালয়া উপলক্ষে এলাকার অসহায় দুস্থদের মধ্যে নতুন পুরাতন বস্ত্র ও পশুসম্পদ বিতরণ করা হয় এবং এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার লক্ষ্যে স্থায়ী সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন করা হয়।