সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

৪০৫ গ্রাম ব্রাউনসুগার সহ গ্রেফতার ২

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

মালদা কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কালিয়াচকের বাবুরবোনা  আমবাগান থেকে  কালিয়াচক থানার ৪০৫ গ্রাম ব্রাউনসুগার সহ গ্রেপ্তার করেছে দুজনকে।  ধৃতরা হল আনিকুল হক (৩৫)  ও লোকমান সেখ (২৫)। এদের বাড়ি সংস্লিষ্ট গোলাপগঞ্জ এলাকার ষাড়দাহা গ্রামে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস    এক্টে  মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্রাউনসুগার কারবারে সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত  দুজনকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে। কালিয়াচক থানার আইসি আশিস দাস   বলেন, ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।