রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবক আটক মালদায়

পূজা দাস ঠাকুর, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার | আপডেট: ১০:০৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

অনুপ্রবেশকারী বাংলাদেশি এক যুবককে আটক করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে মালদা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গৌড় কন্যা বাস স্ট্যান্ড এলাকা থেকে ওই বাংলাদেশী যুবককে আটক করে। যুবকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তার নাম বাবু শেখ বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। সে মালদা ইংরেজবাজার এর কুমার মোড় এলাকায় নিকট এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল বর্তমানে সে ওখানেই ছিল। তার কাছ থেকে কোনরকম পাসপোর্ট পুলিশ পাইনি। তবে কিভাবে সে বাংলাদেশ থেকে এপাড়ে এলো সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে অভিযুক্ত ওই যুবককে বুধবার মালদা জেলা আদালতে পেশ করে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।