চন্দ্রপুর থানার নতুন ভবনের উদ্বোধন
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫২ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৯:৫২ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীরভূমের চন্দ্রপুর থানার নতুন ভবনের উদ্বোধন করলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী পুলিশ দিবসের দিন বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত এই চন্দ্রপুর থানার নতুন ভবন উদ্বোধন করেন। একইসঙ্গে চন্দ্রপুর থানার এই নতুন ভবনে প্রস্থর ফলকের আবরণ উন্মোচন করলেন চন্দ্রপুর থানার ওসি বিপ্লব দত্ত। সাথে ছিলেন চন্দ্রপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিক, পুলিশকর্মী এবং থানার সিভিক ভলেন্টিয়াররা। চন্দ্রপুরে প্রায় ১ একর জমির উপর এই চন্দ্রপুর থানার এই নতুন ভবনটি তৈরি হয়েছে।
