সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুর্শিদাবাদে সিপিএমের এসএফআই জেলা সভাপতি সহ সাতশো ছাত্র তৃণমূলে

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ১০:০৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

মুর্শিদাবাদে বামফ্রন্টের ঘরে ফাটল ধরালেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর সৌমিক হোসেন, মঙ্গলবার বিকেলে বহরমপুর খাগড়া ঘাট এলাকায় সৌমিক হোসেনের নেতৃত্বে এস এফ আই এর জেলা সভাপতি জোসেফ হোসেন, ফরাক্কার সিটুর বক্ল সভাপতি অরুনময় দাস,এবং সিপিএমের জেলা কাউন্সিলের মেম্বার আব্দুস সালাম, সহ কয়েক শো কর্মী সমর্থক তারা তৃণমূলে যোগদান করেন । আর এর ফলে জেলায় তৃণমূলের অনেকটাই শক্তি বৃদ্ধি হল। এখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা , জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর অরিত মজুমদার , নওদা বিধানসভার বিধায়িকা শাহিনা মমতাজ খান, মুর্শিদাবাদ বিধানসভার বিধায়িকা শাহনি সিংহ রায় , রেজিনগর বিধানসভার বিধায়ক রবি আলম চৌধুরী, খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত ও অন্যান্য নেতৃত্বরা ।