রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আখেরি চাহার সোম্বা বুধবার

জাগরণ রিপোর্ট

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

বুধবার (৭ নভেম্বর) পালিত হবে আখেরি চাহার সোম্বা।ইসলাম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র আখেরি চাহার সোম্বা উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব মো.আনিছুর রহমান।ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,১৪৪০ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন,ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এম/জেডএস/এমটিআই