রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে লালা রস নমুনা সংগ্রহ শিবির

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪০ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

মালদা জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ইংরেজবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয় লালা রস নমুনা সংগ্রহ শিবির। স্থানীয় গোলাপটি কিশোর সংঘে আয়োজন করা হয়েছিল এই শিবিরের। জানা যায় এদিন প্রায় ৮০ জন এই শিবিরে অংশ নিয়ে লালারসের নমুনা দেন। এই বিষয়ে ওই ক্লাবের পক্ষ থেকে জানানো হয় করোণা সম্পর্কে সাধারণ মানুষকে আরো অবগত করতে এবং সচেতন করতে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন প্রশাসনের সহযোগিতায়।