বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বারো ফুট লম্বা অজগর উদ্ধার আলিপুরদুয়ার জেলায়

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার | আপডেট: ০৯:৩৭ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার

আনুমানিক বারো ফুট লম্বা একটি অজগর উদ্ধার হল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায় । শনিবার সকালে স্থানীয় বাসিন্দা সন্দীপ বসুমাতার মুরগির খোপে একটি বিশালাকার আজগর দেখতে পেয়ে বনদপ্তরের মেন্দাবাড়ি বীটে খবর দিলে ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে অজগরটিকে উদ্ধার করে। জানা গিয়েছে অজগরটি শুক্রবার রাতে কোনো একসময় মুরগির খোপে ঢুকে পড়ে এবং সব মুরগিকে খেয়ে সাবার করে দেয় । বনকর্মীদের তরফ হতে জানা গিয়েছে অজগরটিকে উদ্ধার করে চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।