রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মহিলা সাংবাদিকের ছবি তুলে মিথ্যা অভিযোগ যুবকের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার | আপডেট: ০৯:০৪ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার

মালদা জেলার পুরাতন মালদা এলাকার ভাটরা বিল মিনি দীঘার রূপ নিয়েছে। আর সেই জলোচ্ছ্বাস দেখতে ভিড় জমাচ্ছে মানুষ সেখানে। গত বৃহস্পতিবার সেই জলোচ্ছ্বাস দেখতে সেখানে পৌঁছায়, পূজা দাস ঠাকুর নামে কলকাতার এক নিউজ পোর্টালে কাজ করা এক মহিলা সাংবাদিক। সেখানে এক অপ্রীতিকর ঘটনা ঘটে, সেখানকার কিছু লোকাল বাসিন্দাদের সাথে কর্মরত সিভিক ভলেন্টিয়ার দের বচসা বাধে, মুখে মাক্স পড়া নিয়ে। লোকাল ছেলেরা যখন সিভিক ভলেন্টিয়ার কে হুমকি দেয়, সেই সময় তাদের পাশে দাঁড়ায় সেই মহিলা সাংবাদিক, উত্তেজিত যুবকদেরকে বলে মুখে মাক্স না পড়লে ফাইন করবে পুলিশ। তৎক্ষণাৎ তো কিছু যুবক চড়াও হয় সেই মহিলা সাংবাদিকের উপর, এমনটাই দাবি করেছে সেই মহিলা সাংবাদিক পূজা দাস ঠাকুর। কি বলছে শুনুন তারই মুখে।
এবং এই ঘটনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।