মানিকচকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০২ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার | আপডেট: ০৯:০২ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মানিকচক থানার অন্তর্গত বাঙালচক গ্রামে। জানা গেছে বিকেলে এই এলাকার কালিন্দী নদীতে ভাসমান অবস্থায় দেহটি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করতে হাত লাগায়। দীর্ঘ চেষ্টায় নদী থেকে দেহ উদ্ধার করে মানিকচক থানার পুলিশ।স্থানীয়রা জানান,দেহটি দড়ি বাঁধা অবস্থায় রয়েছে। যদি মৃতদেহের পরিচয় জানা যায়নি। নদীতে ভেসে কোনো জায়গা থেকে দেহটি এই এলাকায় পৌঁছেছে বলেই অনুমান স্থানীয় বাসিন্দাদের।
