রাজনগরে সাপের ছোবলে মৃত্যু কিশোরের
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বীরভূমের রাজনগরের নাকাশ গ্রামে সাপের ছোবলে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম সনজিত বাউরী (১৬)।
মৃত ওই কিশোরের দাদু সুরেশ বাউরী জানান সনজিত তার মামার বাড়ি রাজনগরের নাকাশ গ্রামে থাকতো । সনজিত রাত্রে বাড়ির মধ্যে ঘুমিয়ে ছিল। সে সময় তাকে একটি বিষধর সাপে ছোবল মারে। এরপর ঘটনাটি সে বাড়ির লোককে জানায়।
বাড়ীর লোক তাকে প্রথমে রাজনগর গ্রামীণ হাসপাতাল ও পরে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয় সনজিত বাউড়ির। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
