বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

১/১১-এর আমলের  ৬১৫ কোটি টাকা ফেরতের আদেশ স্থগিত 

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:২৬ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

 

১/১১ সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেওয়া সংক্রান্ত আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।যার পরিমাণ ৬১৫ কোটি টাকা।মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১১টি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা নেওয়া হয়।এসব টাকা ফেরত দিতে হাইকোর্টের  আদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগ। 

এ সময় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের করা আপিল খারিজ করে দিয়েছিলেন।

এসসি/জেডএস/এমটিআই