কৃষক নেতা অখিল গগৈর জামিন নাকচ করল NIA আদালত
দিদারুল ইসলাম, আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার | আপডেট: ০১:৫৭ পিএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
আজ অর্থাৎ শুক্রবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈর জামিনের আবেদন নাকচ করলো এনআইএ আদালত।
অখিল গগৈর আইনজীবী গৌহাটি হাইকোর্টে জামিনের আবেদন জানাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, কৃষক নেতার বিরুদ্ধে চৌবা থানায় দায়ের ২৯৩/১৯, ২৯৬/১৯, ৩০৭/১৯ এই তিনটি মামলায় জামিন আগেই মঞ্জুর করেছিল গৌহাটি হাইকোর্ট।
গত ১৭ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি কৃষক নেতা অখিল গগৈ। বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
