রাজনগরে চায়না ভ্যান উলটে মৃত ১
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৪ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার | আপডেট: ০৮:৪৪ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
রাজনগরের গুড়কাটা গ্রামে চায়না ভ্যান উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে ঝাড়খণ্ডের রানিসায়ের -এর বাসিন্দা শুভজিৎ বাগদী বুধবার রাতে রাজনগরের ভবানীপুর অঞ্চলের গুড়কাটা গ্রাম দিক থেকে চায়না ভ্যান চালিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলেন। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়না ভ্যানটি উল্টে যায় এবং শুভজিৎ এর উপর চাপা পড়ে যায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আশঙ্কাজনক অবস্থায় শুভজিৎকে সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ শুভজিতের চায়না ভ্যানটি রাজনগর থানায় নিয়ে আসে।
