সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

করোনায় মৃত্যু মৌলানা শামীম আহমেদের

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১২ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ১১:১২ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার

আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর কোনাপাড়া গ্রামের মাওলানা শামীম আহমেদ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পারিবারিক সূত্রে খবর। আজ বিকেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো বদরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শামীম আগে থেকেই হার্টের রোগে ভুগছিলেন। সম্প্রতি তার দেহে করোনা ভাইরাস ধরা পড়েছিল। গত দুইদিন ধরে শিলচর মেডিক্যাল কলেজে ভেন্টিলেশনে ছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো শামীম আহমেদের করোনায় মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি।মাওলানা শামীম আহমেদ ২০১৯ পর্যন্ত দীর্ঘ ১৭ বছর বদরপুরের আল-আমিন একাডেমীতে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে আল-আমিন পরিবার গভীর শোক প্রকাশ করেছে।