সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

করোনা প্রকোপ, সাময়িক বন্ধ হয়ে গেল মালদা জেলা আদালতের কাজকর্ম

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ০৭:২২ পিএম, ২০ জুলাই ২০২০ সোমবার

করোনা ভাইরাসের প্রকোপের জের, সাময়িকের জন্য বন্ধ হয়ে গেল মালদা জেলা আদালতের কাজকর্ম। সিজিএম কোটের কাজকর্ম চালু থাকলেও অন্যান্য সমস্ত কাজ আপাতত কয়েকদিনের জন্য বন্ধ থাকছে বলে মালদা বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে। মালদা বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ রায় জানান জেলা জেলা আদালতে সম্পূর্ণ লকডাউন লাগু ছিল না রোস্টার অনুযায়ী একদিন পর একদিন কাজ হচ্ছিল। কিন্তু কয়েকদিন আগে এক আধিকারিকের করোণা পজিটিভ রিপোর্ট আছে তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিগত তিন চারদিন থেকে আদালতের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মালদা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।