সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আগস্ট মাসে রাজ্যে ১১ হাজার টেট‌ শিক্ষক নিযুক্তি দেওয়া হবে

দিদারুল ইসলাম, আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৮ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ১১:৪৪ এএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

টেট উত্তীৰ্ণদের কখন দেওয়া হবে নিযুক্তি? এ নিয়ে রাজ্যে ব্যাপক চর্চা চলাকালীন সময়ে বড় ঘোষণা দিলেন শিক্ষা মন্ত্রী। শুক্রবার গোলাঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগস্ট মাসে রাজ্যে ১১ হাজার টেট শিক্ষক নিযুক্তি দেওয়া হবে।রাজ্যে বর্তমান পরিস্থিতির কারণে চলতি বছরে টেট শিক্ষকদের নিযুক্তি দেওয়া হবে না বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও মন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখছেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।