রাজবন্দীদের মুক্তির দাবীতে রাজনগর নাগরিক মঞ্চের প্রতিবাদ সভা
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৪ এএম, ১৮ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ১০:২৪ এএম, ১৮ জুলাই ২০২০ শনিবার
বীরভূমের রাজনগর নাগরিক মঞ্চের পক্ষ থেকে ডাঃ কাফিল খান, বিশিষ্ট কবি বরবরা রাও, জে.এন সাঁইবাবা সহ অন্যান্য বন্দিদের মুক্তি, UAPA আইন বাতিল দাবিতে পথসভা করা হল রাজনগরের চৌরাস্তা মোড়ে। রাজনগর নাগরিক মঞ্চের সদস্যদের দাবি যেসব বন্দীদের দীর্ঘ সময় ধরে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। রাজনগর নাগরিক মঞ্চের সদস্যরা এসবের দাবীতে এদিন সোচ্চার হন। নাগরিক মঞ্চের পক্ষে এদিন উপস্থিত ছিলেন সেখ ফজু, তরুন মালি, সন্তোষ কর্মকার, রেশমি দে সহ অন্যান্যরা।
